(১)
দ্বিখণ্ডিত ভালবাসা যুক্তি-তর্কের শিখর চুমে,
ফেভিকুইক লাগালেও ফাটল থাকে রুমে।
(২)
হয়তো গাঙচিল, হয়তো বা শঙ্খচিল,
মন-আঙিনায় কখনও হয়ে যায় গড়মিল।
(৩)
তোমার আরও একটা তুমি প্রয়োজন,
মিছে আসো কেন ভেজাতে চোখের কোন।
(৪)
আমার আমিকে কাব্যরসে ডুবিয়ে রাখি,
কখনও গ্রীষ্মে আমি মন ভিজিয়ে থাকি।
(৫)
সাধনা শেষ হলে হয় তৃপ্ততার স্নান,
পরিছন্ন শুচিতায় হয় রুক্ষতা ম্লান।
(৬)
নিশীথ জানে অন্ধকারের গভীরতার মাপ,
যুগলে তুমি-আমিতে উঠে যায় রাতের ঝাঁপ।
(৭)
কুয়াশা কাছে এলে জমে তীরন্দাজের তীর,
রোদ্দুরে শুকনো হলে কাঠে দেখা যায় চির।
(৮)
শূন্যতার গভীরে বিষাদের পোতাশ্রয়,
বিষাদের অন্তরে শূন্যতারই আশ্রয়।
(৯)
পাখি উড়ে যায় ইচ্ছার গতিতে দূরদূরান্তে,
শেষপদাঙ্ক বুকে আঁকড়ে মাটি কাঁদে একান্তে।
(১০)
ভালোবাসা মরে গেলেই চামচিকে খামচায়,
সবলে বিধান দেয়, অবলা মৃত্যুলোকে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন