রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

অতীত নামাবলী

অতীত নামাবলী কখনও কখনও গায়ে জড়িয়ে আসে। অতীতবেত্তা এসে দাঁড়ায়। তখন আমার শীতকাতুরে দেহ জুড়ে শুধুই উষ্ণতার তৃষ্ণা...

কখনো এমনও হয় অতীতের তন্তু টেনে ছিঁড়ে নিয়ে আসি আরও এক হিমশীতল দিন।  তখন শিশিরজলকে আর গিজার গরম করে উঠতে পারে না।  আরও বেশী করে শীত করে। সিঁড়ির আরও এক ধাপ নিচে নেমে আসি। সরোবরের জল কি সব ধুয়ে দিতে পারবে! প্রাতঃকৃত্য সেরে আজ মনের একটা স্নান বড় দরকার। কাল অগ্নিদাহ শুরু হলে সূর্যস্নান সেরে নেব। প্রতিটা ভুলের হিসাব কি তাতে ধুয়ে যাবে!!...

চল, আজ জলকে নামি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন