শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

চলে যাওয়া

নিমছাল গায়ে জড়িয়ে মহাকাল পরোক্ষে দাঁড় টানত।
বটের ডালপালায় প্রজন্মের ইতিহাস
ঘোমটা জড়িয়ে ছিল;
কালচে কেটলির বাষ্পে বুড়ি বিধবার প্রাণিজ নিশ্বাস ছিল
সূর্যতোরণ।

কাঁথায় ভাঁজা গল্পরা একই ঘানি টেনে যায়,
রাত এগিয়ে যায়...
স্বপ্নিল হাত কচিকাঁচা দুটোর সাথে মিশে রইল।

জলের বুকে আঁকিবুঁকি কাটা শেষ।
আজ বুকে পকেট নিয়ে চলেছি, ঠাকুমা আমার চলে গেছে সেই কবে!

27/11/2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন