শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

ঘর-সংসার


চোখ ঝলসানো দিনের আলো যখন
অন্ধ কোষ আর
      পোড় খাওয়া শরীরের কাঁটা পাশাপাশি চেয়ারে ।
সন্ধান এলে ঘরঘর সন্ধে নেমে আসে, 
মাটির গোলার বিবর্তন নামে,
          হিমের ছোঁয়াচে রোগ গাছের গোড়ায়
                             আর হিমগ্লোবিনে।

বাতি নিভলে কে কোথায় যাবে!

17/11/2016

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন