রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

ফ্ল্যাশব্যাক (৩)

রজনীগন্ধার ব্যারিকেডে জমা থাকে কয়েকশত ফ্ল্যাশব্যাক। ধূপবাসের নিঃশ্বাসে তখনও লেগে জলের স্পর্শ। বর্তমানের রক্তিম ঘুটি গুটি গুটি পায়ে উলটে যায় স্তব্ধতায়, মৌনতায়। দামাল স্মৃতিরা শুধু ঝুলতে থাকে বটের ঝুরিতে, অবিরত। জলধূলো উড়িয়ে বসে থাকি জলাবর্তে। মনে পড়ে মৃত্যুপুরীতে দিন আসে না,  শুধু জেগে থাকে রাত। সারাটা রাত স্মৃতির দেয়াল জুড়ে সাজাই মানুষের শাদা মুখ আর বুড়োটে পৃথিবীর নীল আকাশে ওড়াই ডাহুক পাখি।

১৭/১২/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন