সান্ধ্যকালীন গল্পে থাকে পপকর্ন কাহিনী। ঘুমঘর থেকে স্মৃতির ফ্ল্যাশব্যাক ডেকে আনে সফেদ বিস্ময়। চায়ের বাষ্পের সাথে উড়ে চলেছে জলজীবনের এক একটা পতনমুখী পালক। প্লেটের ভাঁজে রাখা থাক আনন্দ-বিষাদ, সুখ-দুঃখ। অনন্তের পথে শর্তহীন পাখিরা এঁকে চলেছে শেষতম পথ, নির্ভারের পাসওয়ার্ড। আমাকে থামিও না কোন নিউটনের সূত্রে...
পলাশবনের পৃষ্ঠারা পার হয়ে গেছে নীল শালিকের ভাঙা ডানায় প্রগাঢ় কুয়াশা জড়িয়ে। জলের দেওয়ালে এক ঝলক রোজ পড়ে নিই জল-ডায়েরী!
16/12/2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন