অপ্রকাশিত কিছু সুখদুখের ক্লান্তি নিয়ে হেঁটে চলেছে
চার দেয়ালঘেরা শ্রমজীবী ঈশ্বর,
তাদের নুনজলে ফুটপাথ ধুয়ে কামরাঙা গোধূলির পর নামে সন্ধ্যে,
রবীন্দ্রসেতু লিখে রাখে চাহিদা ছেঁচা অগুনতি কালো মাথার হিসাব
আর
আনম্র রোজগার সমাচার,
তাদের বিপ্রতীপ আনাগোনা জোগায় আমার কাহিনী গল্পকথার খোরাক।
উপার্জন, প্রিয়জনের টান বিপরীত সরলরেখা ধরে চলে,
সেতুজংশনও বিন্দুতে মেলাতে জানে।
14/12/2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন