শেষ বিকেলে লালিত্যমাখা গোলক যখন
ক্লান্ত শরীরে ঝুঁকে পড়ে দিগন্তবৃত্তের লাইনে
বারান্দার একপ্রান্তে তখন নির্জনতার খুঁটি পুঁতে দাঁড়িয়ে থাকি
দাবার অপাঙ্ক্তেয় চালে--
ফোকাসে তখন সিঁদুরমেঘ।
ধীরে ধীরে সদ্য প্রস্ফুটিত সন্ধ্যামণি হাসতে থাকে এবং
ধ্রুবতারার দিকে চেয়ে তার কর্মসূচী দেখে নেয়।
দিন ও রাতের স্টেশনের মধ্যবর্তী লাইনে
আশ্বাস নামের ট্রেন তখনও ঠায় দাঁড়িয়ে!
জংশন শুধু মনে রাখে উপচে পড়া অপ্রত্যাশিত আবর্জনাকে।
21/11/2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন