দীপাবলি
রাতের নীরবতা ফুঁড়ে আলোরা ফুল্কি দিয়ে ওঠে
আকাশপ্রান্তে জ্বলে ওঠে অসংখ্য বাজির মালা,
দহন শেষে পড়ে থাকে ছিন্নভিন্ন টুকরো বাজি আর নিঃশব্দ হাহাকার।
গয়না
মন এক সাতনরী হার,
অস্তিত্বের লড়াইয়ে বেঁচে থাকার গয়না,
কর্ষণে মেলে রূপবতী ময়না।
ইতি
ইতির অন্দরমহলে অনুপরমানু জুড়ে বিরতি,
বিরতির ঘরে সামান্য ব্যবধান,
তারপরে সূচনাকাল, বাকিটা থাক কল্পনায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন