আর একটু দূর গেলেই মনে হয়
আমি ছুঁতে পারব স্কাইলাইনের ওপাড়
আমার নিজের ঘর।
শরীরের কড়িকাঠ ক্ষয়ে মুছে যাচ্ছে মজবুত বুনন।
সোজা রাস্তা দিয়ে জাঙ্গাল বিছিয়ে দাও,
আলতাপায়ে শিকল ছেঁড়া মুক্তির আকাশ মুঠোয় ভরে
ওইপথেই আমি নিশ্চিত গমন করব।
আর একটু দূর গেলেই মনে হয়
আমার সব হিসাব মিলে যাবে এক সরলরেখায় এসে!
23/10/2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন