একটা ট্র্যাক আর তার মধ্যে জলচুকচুকে গ্রহণ!
ঘুরে চলেছে শনিবারের বারবেলারা।
কৈশোরকাল নিঙড়ানোর পরে
ঔদ্বাহিক পরিচর্যায় অজান্তেই হাতের তালুতে লিখেছিলাম এপিটাফ।
দ্বিতীয়ধাপে পৌঁছালে বামুনের চাঁদ দেখার পালা শেষ
এক যোজন দূরে শীতল প্রস্রবণে লুকালাম তাকে।
ছাই আনতে ভাঙা কুলো নিয়ে ছুটলাম তৃতীয়াতে
তূণীর থেকে ছুটে এল তীর, আগুয়ান নিব
রক্তাক্ত,
কথা বলছে মহাকাল।
চতুর্থবিভক্তিতে আকাশের স্টেশনের থাম্বায় মাথা রাখব
একটু জায়গা রেখো...
02/12/2016
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন