(১)
তোর স্পর্শে পাহাড়কেও জানি
দণ্ডায়মান। ফোঁপরের মধ্যে উত্তপ্ত লাভা ফুটছে-
বাষ্পীয়মান কুয়োর জলের কাছে
হৃদয়ের পরিচয়,
নৈকট্যলাভে নিপুন।
একা থাকার প্রাযুজ্য বাড়ছে..
(২)
জেদের পরে অহংকারের সহাবস্থান
অহংকারের পর জেদের
চূড়া স্পর্শে
খাদের গভীরতা নজরে আসে
চূড়ার উচ্চতা বোঝা যায়
খাদের কোলে শুলে।
(৩)
ভাঙা সেতুর কাঠে
রোজ নতুন ফুলের বৃন্ত ফুটে উঠতে চাইছে
তুমি জল দিলে আগাছাফুল হয়ে ফুটত!
ঠান্ডা মাথার ঘাম দিলে, আজ নোনা লেগে গেল
তারপর...
নতুন খেরো খাতা নিশ্চয় খোলা হয়ে গেছে!
১০/১২/২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন