রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

ভোরের সাতকাহন (৭)

ইতিহাসে মোড়া সবুজ ঘাসে
ধূসর কুয়াশারা নিঃশব্দ কুড়িয়ে ভাব জমিয়েছে,
নিঃসঙ্গকে জড়িয়ে প্রাতরাশ সেরেছি স্মৃতি হাতড়িয়ে,
জ্যোৎস্নাভেজা রাতের কথা ভেবে
মানবজট ছাড়িয়ে নেব অকালেই।

এঁটো চায়ের পেয়ালা --
বিগত অভিসারী চুমুকের আজীবন সাক্ষী,
জলকাদায় বেড়ে চলেছে আজ বিষাদসিন্ধু।

শহরের অলিন্দে জোড়ায় জোড়ায় শালিকেরা
প্রলাপ করে চলেছে খুশীর দামে,
ঝাড়ুদারনি মুখে কষ্টবিলাপ,  হাতে জঞ্জালমুক্ত করার ঠিকানা নিয়ে
শীতভোরে সাতকাহনের টাটকা সংবাদ পাঠ করেছে।

এবার আমি জপমালায় গেঁথে নেব জীবনবিলাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন