সোমবার, ১২ ডিসেম্বর, ২০১৬

ভোরের সাতকাহন (৮)

শিশির ভেজা ঘাসের শিশিমহলে
কোলবালিশ আঁকড়ানো
শীতঘুম দিতে দিতে পোঁছে যাই অসময়ের বৃত্তে।

ধোঁয়াটে শহরের পুবদিগন্ত জুড়ে সিঁদুর খেলা
এবং ঘুমের ভেতর
সাদা থোকা থোকা স্বপ্নফুলের বাগানে অলীকতা।

ঘুপচি গলির হুইশেল শুনে আমি শবদেহ থেকে জেগে উঠি
ভোরের প্রাচুর্যে রঙ ধরে--
আমি গোছা গোছা চাবিতালা খুলতে থাকি।

দূর্বাঘাস, এবার জেগে ওঠো
চুলার আগুনে পুড়ে জ্বলে ওঠো স্যাটেলাইট সুখে।
মোচর খাওয়া মরচে-দেহে শীতলতা আসুক,
তবে তো আমি
নেমে যাব রিক্ত-ঘাটের সিঁড়ি দিয়ে।

১২/১২/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন