শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

ব্রাত্যজনের ডায়েরী

একটা শবদেহ থেকে ক্রমশ কান্না উঠে আসছে। শুক্লপক্ষের চাঁদের হাসি নিয়ে একটা বটতলায় নিজেকে লুকোই। ভাঙা-গড়া,  গড়া-ভাঙা, কান্না-হাসি,  হাসি- কান্না, দাসত্ব, নারীত্ব -- এক একটা অনু-পরমানু জড়িয়ে সত্যজীবনে বেঁচে থাকি। তোমার অর্থহীন কিছু সংলাপ সংক্ষেপের আবর্তে ইজারা দাবী করে। নিঃস্বতাকে স্থান দিয়ে আগাছা চাষ করে চলেছি।  কৃষ্ণগহ্বরে একাকি ভালোবাসার ঝুড়ি ঝুলিয়ে বেঁচে থাকি। তুমি আগল দিয়েছ সময়ের ঘরণীতে, উঁচু উঁচু কাঁটার ব্যারিকেডে প্রজাপতি ভালবাসার জীবনী।  উপছে পড়া অন্ধকার নিয়ে ডাবতলায় দাঁড়িয়ে আছি।
লাশের ঘরে সাঁঝবাতির আলোয় নিয়তি কি এপিটাফ লিখে দেবে!

১২/১২/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন