শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

ফ্ল্যাশব্যাক (১)

জীবন্ত পৃথিবীর লকগেটে ঘুরপাক খায় আমার ঘুমন্ত শব্দরা। আঁতেল কুয়াশা দেয় ছায়া-শীতল মন্ত্র। স্মৃতিলোক থেকে গড়িয়ে পড়ছে আজ কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদ। ক্লান্ত। নিরুদ্যম। অবরুদ্ধ।  ছলনাপুরীর জল বড় তিক্ত। সে দ্রবণে নেই কোন সেতু। আলোকমালা শুধু বিন্দু হয়ে ঝরে পড়ে আলসে থেকে। ফ্ল্যাশব্যাক দেখা দিলে সম্পর্কে কঙ্কাল দেখি নিত্যদিন। বসন্তদিন গুঁড়ো হয়ে উড়ে গেছে ঝড়ে।
হাতের তালু আবিষ্কার করে জলহাওয়ার গতিবেগ -- সময়ের দামে...

১৬/১২/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন